নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলার কানকি প্রমোদ দাসগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র আবু সামা উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজ্যে । আবুর সাফল্যে উচ্ছসিত বিদ্যালয়ের শিক্ষক থেকে ছাত্ররা।ছেলের সাফল্যে খুশী বাবা জাহিরুদ্দিন। আবু রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান পেয়ে বিদ্যালয়ের মুখ উজ্বল করেছে। সে যাতে মানুষের মত মানুষ হতে পারে এই কামনা করেন বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সিনহা।
কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে। এই সাফল্যের জন্য বাবা মা এবং শিক্ষক শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আবু সানা জানান আগামী দিনে তার ইচ্ছা ইউপিএসসি পরীক্ষায় বসে ভালো ফলাফল করার।আবু সানার বাবা জাহির উদ্দিন জানান তার ছেলে খুবই কষ্টের মধ্য দিয়ে পড়াশোনা করেছে। অর্থের অভাবে গৃহ শিক্ষক পর্যন্ত তিনি দিতে পারেননি তাকে। তবুও তার আদম্য লড়াই ও জেদের বসে আজ উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল করেছে।
এদিকে আবু সামা জানায় , পরীক্ষার আগে সে ৮ থেকে ৯ ঘন্টা পড়াশোনা করতো। তার প্রথম থেকে ইচ্ছা ছিল বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার কিন্তু অর্থের অভাবের জন্য সেটা আর হয়ে ওঠেনি। সেই তার কোন গৃহশিক্ষক ছাড়াই এই সাফল্য অর্জন করতে পেরেছে। সে জানায় তার ইচ্ছে ছিল প্রথম হওয়ার কিন্তু সে হতে পারেনি। তবে যেটা হতে পেরেছে তাতে সে ভীষন খুশি।
- মমতার দেখানো পথেই শুভেন্দু সরকার! পুজো কমিটিগুলোর হাতে এবার চেক তুলে দিল পুলিশ

- ইসলামপুরে কংগ্রেসে যোগ ১৫০ পরিবারের, তৃণমূল ও সিপিএম ছাড়লেন অনেকে

- দুর্গাপুজোয় সম্প্রীতির বার্তা ইসলামপুরে, ৩০০ দুঃস্থ হিন্দু পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিল আগডিমটি খন্তি

- রায়গঞ্জে হামলার প্রতিবাদে চোপড়ায় সিপিআইএমের ধিক্কার মিছিল

- ভস্ম
