টাকার জন্য রক্ত বিক্রি করতে এসে নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়লেন যুবক। গতকাল রায়গঞ্জ সন্ধ্যায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নয় তলায় ব্লাড ব্যাংকে রক্ত দিতে এসে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ে ঐ যুবক। অভিযোগ টাকার বিনিময়ে রক্ত বিক্রি করতে এসেছিল সে।
পরে রক্ত বিক্রির কথা স্বীকারও করে নেয় ওই যুবক। সে জানিয়েছে, তার পরিচিত এক ব্যক্তির অনুরোধে সে রক্ত দিতে এসছিল। বিনিময়ে ১৫০০ টাকা পেত সে।পরে রায়গঞ্জ থানার পুলিশের হাতে ঐ যুবককে তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে দালাল চক্রের অভিযোগ নিয়ে জেরবার হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রায়গঞ্জ হাসপাতালে রক্ত বিক্রির ঘটনা বিরল। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কপালে ফেললো চিন্তার ভাঁজ।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
