নিউজডেস্ক: আগামী কালই সিবিআই এর ডাকে নিজাম প্যালেসে যে হবে অভিষেক বন্দোপাধ্যায়কে। কাল সকাল ১১ টার মধ্যে সিবিআইয়ের সামনে হাজির হবার নোটিশ পেলেন অভিষেক বন্দোপাধ্যায়। গতকাল রাত তিনটে নাগাদ নোটিশ পাঠায় সিবিআই। নব জোয়ার যাত্রা থেকে আজই কলকাতা ফিরছেন অভিষেক। কাল সকালে হাজিরা দেবেন নিজাম প্যালেসে। এরপর আগামী ২২ শে সোনামুখি থেকে আবার জন জোয়ার যাত্রা শুরু করবেন এমনটাই দাবি।
প্রসঙ্গত, নিয়োগ দূর্নীতি মামলায় কুন্তল ঘোষ ও অভিষেক বন্দোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা বলেছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারক বদল হলেও বদলায়নি রায়। গতকাল এর সাথে যুক্ত হয়েছে ২৫ লক্ষ টাকা জরিমানা। এরপরেই গতকাল রাতে সিবিআইয়ের তরফ থেকে নোটিশ পাঠানো হয়।
- রাতের ঝড়ে লণ্ডভণ্ড গোয়ালপোখর, শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত, ফসল নষ্ট

- ইসলামপুরে স্ট্রং রুমে CCTV বন্ধ ঘিরে চাঞ্চল্য, বজ্রপাতে বিকল হওয়ার দাবি

- চোপড়ায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, জানালা ভেঙে লাফ—গুরুতর জখম ভোট কর্মী

- গভীর রাতে জানালা ভেঙে ডাকাতি, দুই শিশুর সামনে গৃহবধূর গ/লায় ছু/রি — লু/ট ১.৮ লক্ষ টাকা ও সোনার গয়না

- নির্বাচনের প্রাক্কালে নিভে গেল এক তরুণ প্রাণ: নুর আজমের মৃত্যু ঘিরে শোক, ক্ষোভ ও প্রশ্ন
