নিউজডেস্ক: যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে রাজ্যে ততই পাইয়ে দেওয়ার ভাসন জোরদার হচ্ছে রাজনৈতিক দল গুলোর। রাজ্যে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন। যেখানে মহিলারা ৫০০ টাকা করে প্রতিমাসে পাচ্ছে। আর সেই লক্ষ্মীর ভান্ডারই বিজেপির কাছে বড় কাটা মনে হচ্ছে। তাই যেখানেই বিজেপির নেতারা বক্তব্য রাখছেন সেখানেই পাইয়ে দেবার বক্তব্য অনেকটা জায়গা দখল করে রাখছে। লক্ষ্মীর ভান্ডার যাতে বিজেপিকে ভোটে পিছিয়ে না দেয় সেই কারনে বিজেপি নারায়ন ভান্ডারের কথা বলতে শুরু করেছে। যেখানে ৫০০ বদলে ২০০০ টাকা করে দেওয়া হবে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার হুগলিতে লক্ষ্মীর ভাণ্ডারের পালটা হিসেবে নারায়ণ ভাণ্ডারের ঘোষণা করলেন ।এদিন পাণ্ডুয়ার খন্যানে যুব মোর্চার এক সম্মেলনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী ৫০০ টাকা ঘুষ দিয়ে ভাবছেন আমাদের বাড়ির মহিলাদের কিনে নিয়েছেন।’ এদিন তিনি আরও বলেন ‘গ্রামের মানুষকে তৃণমূল বুঝিয়েছে, বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।’ এরপরই তিনি জানান, বিজেপি ২০০০ টাকা দেওয়ার বন্দোবস্ত করবে। পাশাপাশি কর্মসংস্থানও করবে।
এখন দেখার বিষয় হলো মানুষের মন লক্ষ্মীর ভান্ডার না নারায়নের ভান্ডারে যায়? না কি পাইয়ে দেওয়ার এই রাজনীতি থেকে উল্টো পথে হেঁটে তার অন্য কোনো রাজনৈতিক দলের হাত ধরে! সবটাই এখন সময় বলবে।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে প্রতারণা, চোপড়া থেকে গ্রেফতার ৩; ট্রানজিট রিমান্ডের আবেদন রাজস্থান পুলিশের

- ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫

- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের
