নিউজডেস্ক:
পারিবারিক জমি বিবাদ কে কেন্দ্র করে নিজের দুই ভাই ও বাবা কে ধারাল অস্ত্র দিয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গচিগছ এলাকায়। জানা গেয়েছে, বৃদ্ধ পানাবুল এর তিন ছেলে সামাদ আলম, জাহির আলম ও মনসুর। তিন ছেলেকে জমি ভাগাভাগি করে দেন বাবা পানাবুল।কিন্তু আজ সেই জমি ভাগাভাগি নিয়ে বিবাদ শুরু হয় বাবা ও দুই ভাইয়ের সাথে মনসুরের।
সেই বিবাদ চলাকালীন আচমকা মনসুর ধারাল অস্ত্র দিয়ে তার বাবা ও দুই ভাইয়ের উপর চড়াও হয়। ঘটনায় গুরুতর জখম হয় বাবা পানাবুল ও দুই ভাই। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
- ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫

- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়
