নিউজডেস্ক: ইসলামপুর শহরে বহু প্রতীক্ষিত মুক্তমঞ্চ আজ উদ্বোধন হলো আজ। উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল। তিনি জানান এইচআরবিসের ফান্ড থেকে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় এই মুক্তমঞ্চের নির্মাণ করা হয়েছে।তিনি আরো জানান, এই মুক্ত মঞ্চ নির্মাণ হওয়াতে সাংস্কৃতিক জগতের প্রত্যেকটি মানুষ ও সাধারণ মানুষ আজ খুশি।
ইসলামপুরে নিউ টাউন এলাকায় নতুন এই মুক্তমঞ্চের শুভ উদ্বোধন হলো। ফিতে কেটে ফলক উন্মোচন করে আজ ২৫ শে বৈশাখের দিন মুক্তমঞ্চের শুভ উদ্বোধন হল আজ।আজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল সহ সাংস্কৃতিক জগতের বিভিন্ন কলা কুশলি ও বিশিষ্ট ব্যক্তিরা।
প্রসঙ্গত, দীর্ঘ দিন থেকে ইসলামপুর দাবি জানিয়ে আসছিল একটি মুক্ত স্টেজের।অবশেষে তাদের এই দাবি পূরণ হওয়াতে তারা বেজায় খুশি। অন্যদিকে, আজ সকালে প্রভাতফেরির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে ছোটো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২৫ শে বৈশাখ অনুষ্ঠানটি পালিত হ।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে প্রতারণা, চোপড়া থেকে গ্রেফতার ৩; ট্রানজিট রিমান্ডের আবেদন রাজস্থান পুলিশের
- ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল
- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন
- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের