নিউজডেস্ক:
নিউজডেস্ক: শনিবার রাত পৌনে ৯ টা নাগাদ ডালখোলা থানার বস্তাডঙ্গি এলাকায় ৩১ নং জাতীয় সড়কে মর্মান্তিক ঘটনায় প্রান গেলো দুজনের। স্থানীয় সূত্রে জানাগেছে, মৃত সৌরভ সরকার (২০) ও দীপঙ্কর মন্ডল (১৬) দু’জনের বাড়ি সূর্যাপুর বাজার এলাকায়। দু’জনে একটি বাইক করে বস্তাডাঙ্গি এলাকায় একটি পেট্রল পাম্পে বাইকের জ্বালানি ভরতে যাচ্ছিল।
সেসময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা গুরুত্বর জখম অবস্থায় দু জনেই সড়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থালে পৌঁছে তাদের উদ্ধার করে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত বলে ঘোষনা করেছে। ঘাতক গাড়ির খোঁজ করছে পুলিশ।
- রাতের অন্ধকারে চা বাগানে হানা, কেটে দেওয়া হল ৪০টি ইউক্যালিপটাস গাছ
- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি
- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল
- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের
- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬