নিউজডেস্ক: রায়গঞ্জ বিধানমঞ্চে প্রকাশিত হল কমলেশ গোস্বামী ও সুনন্দা গোস্বামীর যুগ্ম গ্রন্থ ‘আমরা দুজনে’। প্রকাশ করলেন উত্তরবঙ্গের বটবৃক্ষ অধ্যাপক আনন্দগোপাল ঘোষ। আনন্দ বাবুর মতে গ্রন্থটি বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য সংযোজন। লেখক দম্পতির একমলাটে গ্রন্থ বাংলা সাহিত্যের নির্জন স্রোতে এক অচেনা দ্বীপ। গ্রন্থ প্রকাশ ছাড়াও উত্তরের উনিশ জন মানুষকে চৈতন্য সাহিত্য সম্মান ১৪৩০ জানানো হয়। উত্তরের সমাজ-সাহিত্য-সংস্কৃতি-রাজনীতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান বলে জানিয়েছেন সম্পাদক সুনন্দা গোস্বামী।
প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, মহকুমা শাসক কিংশুক মাইতি, সন্দীপ বিশ্বাস, তপন রায়, দীপকচন্দ্র বর্মন, তরণীসেন মহন্ত, সুব্রত সরকার, জয়ন্ত ভট্টাচার্য্য, গোরা সরকারসহ বিশিষ্টজনকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কবিতাপাঠ অনুষ্ঠান। জেলার বিশিষ্ট কবিরা কবিতাপাঠে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শর্মিষ্ঠা ঘোষ, পাপিয়া চক্রবর্তী ও পুরুষোত্তম সিংহ।
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়

- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু
