নিউজডেস্ক:
গত ১৪ই এপ্রিল উত্তরবঙ্গে শুরু হয়েছে নন্দঝার মহিলা ফুটবল উৎসব ২০২৩। আজ তার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার নন্দঝার এলাকায় নন্দঝার ছাত্র সমাজের পরিচালনায় অনুষ্ঠিত হয় মহিলা ফুটবল উৎসব ২০২৩। এই মহিলা ফুটবল উৎসবে ১৪ টি জেলা থেকে মোট ১৬ টি মহিলা ফুটবল টিম অংশগ্রহণ করেন। তিন দিন চলে এই মহিলা ফুটবল উৎসব। আজ তার ফাইনাল ম্যাচ। এই ফাইনাল ম্যাচে আলিপুরদুয়ার বনাম নন্দঝার ছাত্র সমাজ মধ্যে খেলা হয়। চলে হাড্ডাহাড্ডি লড়াই, সময় পেরিয়ে গেলেও কেউ গোল করতে পারেনা। পরে অতিরিক্ত আরো দশ মিনিট বাড়ানো হয়। চলে জোর টক্কর।
খেলার শেষ মুহূর্তে এক শূন্য গোলে জয়লাভ করে আলিপুরদুয়ার। আজ এই ম্যাচ দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতন। প্রতিটি দর্শকের মধ্যে ছিল আনন্দ উচ্ছ্বাস। কাপ হাতে নিয়ে আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠে আলিপুরদুয়ারের খেলোয়াড়রা। অপরদিকে রানার্স কাপ পেলেন নন্দঝার ছাত্রসমাজ। রানার্স কাপ পেলেও কিছুটা দুঃখ থেকে যায় তাদের মধ্যে। এই নন্দঝার ছাত্র সমাজ শুধু উত্তরবঙ্গের মধ্যেই নয় পুরো রাজ্যের মধ্যেই নজির সৃষ্টি করেছে নন্দঝার ছাত্র সমাজ।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
