নিউজডেস্ক: চোপড়ায় (chopra)কাল রাতের ভয়ঙ্কর অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায় ১০ টি পরিবারের ঘরবাড়ি সহ সমস্ত কিছু।। ঘটনায় কয়েক লক্ষ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।সেই খবর পেয়ে বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করতে বাড়িতে পৌছালেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান,চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন ও দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দুলাল মন্ডল সহ তৃণমূলের নেতৃত্বরা।
ভস্মীভূত ঘরবাড়ি দেখে দুঃখ প্রকাশ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে সমস্ত রকম ভাবে সরকারি সাহায্য করার জন্য আশ্বাস দেন তিনি। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহারউদ্দিনকে কাছে পেয়ে অগ্নি নির্বাপক কেন্দ্রে স্থাপনের দাবি তুলছেন গ্রামবাসীরা।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
