নিউজডেস্ক : রাজ্য ব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে তিন আদিবাসী মহিলাকে জোর করে দন্ডি কাটিয়ে তৃনমূলে যোগদানের ঘটনায় । সেই ঘটনার প্রতিবাদ জানাতে আজ করনদিঘি থানায় দোষিদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপির এস সি মোর্চা। এদিন দুপুরে বিজেপির কর্মীরা আদিবাসী সমাজের একাংশের সাথে সাথ মিলিয়ে মিছিল করে থানার সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন বিজেপির আদিবাসী মোর্চার সভাপতি পতিরাম ওড়াও৷ বিজেপির জেলা সম্পাদিকা সম্পা মোহন্ত।
পতিরাম ওড়াও বলেন দক্ষিন দিনাজপুর জেলায় মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিন আদিবাসী মহিলাকে বিজেপিতে যোগদান করার অপরাধে তাদের ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করতে বাধ্য করেন। বিজেপিতে কেন যোগদান তার শাস্তি স্বরুপ তাদের এক কিলোমিটার দন্ডি কেটে পার্টি অফিসে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হয়। তারই প্রতিবাদে আজকে করনদিঘি থানায় দোষিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল করে থানায় স্বারক লিপি জমা করেন।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
