নিউজডেস্ক:
চোপড়া(chopra) গুলি কান্ডের ঘটনায় আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করল চোপড়া থানার পুলিশ। পুলিশ বুধবার অভিযুক্তদের ইসলামপুর আদালতে তুললে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ইসলামপুর মহকুমা আদালত।। ধৃত অভিযুক্তরা হলেন মহম্মদ সাজিদ আকতার, জাকির হুসেন ও আব্দুল সালাম।
উল্লেখ্য গত ৩০ শে মার্চ বৃহস্পতিবার চোপড়া থানার দিঘাবানা এলাকায় প্রার্থী বাছাই কে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ফয়জুল রহমান ও হাসু মহম্মদ নামে এই দুই তৃণমূল কর্মীর।ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে চোপড়া থানার দিঘাবানা এলাকা। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ ও বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়ে ছিল এলাকায়। সেই ঘটনায় নাম জড়িয়ে ছিল এই তিন জন সহ আরও বেশ কয়েক জনের।
পুলিশ ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার এই জনকে গ্রেফতার করে বুধবার ইসলামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজতের জন্য আর্জি জানানো হলে আদালত অভিযুক্তদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।। বাকিদের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।।।
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়

- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু
