নিউজডেস্কঃ
বৃহস্পতিবার গভীর রাতে সোনার দোকানের দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় আতঙ্কে রয়েছে স্হানীয় দোকানদাররা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া বাজারে। সোনার দোকানের মালিক মহম্মদ আফাক আলম জানিয়েছেন, পাশে একটি তেলে ভাজার দোকানের তালা ভেঙ্গে ভিতর থেকে তার দোকানের দেওয়াল কেটে চুরি করেছে দুষ্কৃতীরা। তিনি আরও বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান ।
আজ সকালে পাশের দোকানদাররা তাকে ফোন করে জানান যে তার দোকানে চুরি হয়েছে। তরিঘরি তিনি বাড়ি থেকে দোকানে ছুটে আসে দেখতে পান, তার দোকানে প্রায় ১ কেজি চাঁদি ও সোনার গহনা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকার উপরে। ঘটনায় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন সোনার দোকান মালিক মহম্মদ আফাক আলম।
অন্যদিকে লাগাতার চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্হানীয় দোকানদাররা। কারণ বেশ কিছুদিন ধরেই পাঞ্জিপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে চলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি
